1 Answers

বাহ্যিক উৎস থেকে দক্ষ কর্মী সংগ্রহের ফলে মি. 'খ' এর সাফল্য এসেছে বক্তব্যটি যথার্থ।

প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলো উক্ত উৎসকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। এতে যোগ্য কর্মী সংগ্রহ ও প্রশাসনিক জটিলতা হ্রাস পায়।

মি. 'খ' একটি গার্মেন্টস শিল্পের মালিক। তিনি বিজ্ঞপ্তি দ্বারা কর্মী নিয়োগ করেন, যা মি. 'ক' করেন না। পরবর্তীতে দেখা যায় মি. 'খ' এর প্রতিষ্ঠান দক্ষতা ও মান বিচারে আশানুরূপ সাফল্য পাচ্ছে।

অর্থাৎ বিজ্ঞপ্তি দিয়ে কর্মী সংগ্রহের মাধ্যমে, মি. 'খ' প্রয়োজন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ করেন। এতে অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে পদোন্নতি পাওয়ার আশায় তারাও যথাযথভাবে কাজ করে। নতুন নিয়োগকৃতরাও তাদের দক্ষতা প্রমাণে কাজ করে থাকে। এভাবেই মি. 'খ' এর প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। তাই বলা যায়, বাহ্যিক উৎস থেকে দক্ষ কর্মী সংগ্রহের ফলে মি. 'খ' এর সাফল্য এসেছে এবং যা যথার্থ।

5 views

Related Questions