1 Answers

উদ্দীপকে মি. মাহমুদের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া উত্তম হবে। একমালিকানা ব্যবসায়ের মালিক শুধু একজন মালিক। তিনি নিজস্ব উদ্যোগে মূলধন সংগ্রহ করেন। তবে ব্যবসায় সম্প্রসারণের জন্য মালিক প্রয়োজনে ব্যাংক বা অন্যান্য উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারেন।

উদ্দীপকে মি. মাহমুদ একজন আমদানিকারক। তিনি খুবই সতর্কতার সাথে ব্যবসায় পরিচালনা করেন এবং সিদ্ধান্ত নেয়। পারতপক্ষে ঋণ করতে চান না। তিনি ব্যবসায়ে ভালো করায় তার অধিক পুঁজির দরকার হয়। তার বন্ধু মোহসীন অংশীদার হয়ে টাকা দিতে সম্মত হয়। অন্যদিকে, ব্যাংকও তাকে ঋণ দিতে চাচ্ছে। তবে তার জন্য ব্যাংক হতে ঋণ নেওয়াটাই উত্তম হবে।

মি. মাহমুদ তার ব্যবসায়ের সকল সিদ্ধান্ত একাই নিয়ে থাকেন। তিনি যদি তার বন্ধু মোহসীনকে অংশীদার করেন তাহলে মোহসীনের মতামত নিতে হবে এবং মুনাফার ভাগ দিতে হবে, অন্যথায় তিনি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তাহলে একক মালিকানায় ব্যবসায় পরিচালনা করতে পারবেন। তবে এক্ষেত্রে তাকে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হবে। অতএব, মি. মাহমুদের ব্যাংক ঋণ গ্রহণ করাটাই উত্তম হবে।

4 views

Related Questions