উদ্দীপকে আলিফ গ্রুপে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে জনাব মামুরের নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে আলিফ গ্রুপে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে জনাব মামুরের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
যে নেতৃত্ব অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।
উদ্দীপকে জনাব মামুর আলিফ গ্রুপে ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকায় অধস্তন কর্মীদের সম্পর্কে তিনি অবগত। তিনি কর্মীদের সমস্যাগুলো ধৈর্যসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় কর্মীরাও সন্তুষ্ট থাকেন। কারণ তার ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্বের ধরন গণতান্ত্রিক নেতৃত্ব। এরূপ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের নিকট অর্পণ করেন। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মামুরের নেতৃত্বের ধরন গণতান্ত্রিক।