1 Answers
ABC কলেজের নেতৃত্বের ধরন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব।
স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং নিজে ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে।
উদ্দীপকে ABC কলেজের সকল শিক্ষক-কর্মচারী অধ্যক্ষ সাহেবকে ভয় পান। অধ্যক্ষ সাহেব সকল ক্ষমতা নিজের হাতে রেখে খেয়াল- খুশিমতো সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজে গাফিলতির কারণে ২০১৪ সালে দুইজন শিক্ষক ও একজন কর্মচারীকে বরখাস্ত করেছেন। তাই বলা যায়, ABC কলেজের নেতৃত্বের ধরন স্বৈরতান্ত্রিক।
5 views
Answered