1 Answers

জনাব আসাদের নেতৃত্ব ছিল স্বৈরতান্ত্রিক। সে কারণে এ ধরনের নেতৃত্ব আমি সমর্থন করি না। যে নেতৃত্ব কৌশলে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব সাধারণত নেতিবাচক হয় এবং এক্ষেত্রে কর্মীদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে। উদ্দীপকে প্রতিষ্ঠানের সাধারণ ব্যবস্থাপক জনাব আসাদ সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কঠোর শাসনের মাধ্যমে কর্মীদের কাজ করতে বাধ্য করেন। সাধারণত স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব দেখা যায়। এতে কর্মীদের মনোবল ও কর্মদক্ষতা হ্রাস। পায়। পরিণামে প্রতিষ্ঠান আশানুরূপ সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আসাদের নেতৃত্ব ছিল স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যা সমর্থনযোগ্য নয়।

5 views

Related Questions