1 Answers
উদ্দীপকে মি. আশরাফ প্রদত্ত নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব। যে ধরনের নেতৃত্বে নেতা তার ক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। উদ্দীপকে জেনারেল ম্যানেজার মি. আশরাফ বিভাগীয় প্রধানদের নিয়ে মাঝে মধ্যেই সভা করেন। প্রত্যেক বিভাগের সুবিধা-অসুবিধা শোনেন এবং করণীয় নির্দেশ করেন যা গণতান্ত্রিক নেতৃত্বের অন্তর্ভুক্ত। এখানে সিদ্ধান্ত গ্রহণ কাজে কর্মীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়। যেকোনো বিষয়ে নেতা তার অধস্তন কর্মীদের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা-কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করে। এতে নেতা ও কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কার্যসম্পাদনে প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি পায় ও লক্ষ্যার্জন সহজ হয়। তাই বলা যায়, উদ্দীপকে মি. আশরাফের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব।