1 Answers
'বু-রোজ' নামক প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। মুক্ত বা লাগামহীন নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে। এক্ষেত্রে নেতা কর্মবিমুখ হয় এবং অধস্তনদের কাছ থেকে নিজেকে দূরে রাখে। এরূপ নেতৃত্বের ক্ষেত্রে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। অধস্তনরাই কার্যাকার্য নির্ধারণ করে তা বাস্তবায়নের চেষ্টা চালায়। এরূপ নেতৃত্বের কার্যত কোনো সুবিধা নেই। প্রতিষ্ঠানে অধিকাংশ সময়ই বিশৃঙ্খলা বিরাজ করে এবং অনুসারীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। উদ্দীপকে 'ব্লু-রোজ' নামক প্রতিষ্ঠানের কর্ণধার জনাব জিলানী প্রায়ই বিদেশে থাকেন। বছরের শুরুতে তিনি ১০ হাজার একক পণ্য তৈরির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং শ্রমিক-কর্মীদের বিশ্বস্ততার সাথে কাজ করার নির্দেশনা দেন। জানুয়ারি মাসে ১০ জন দক্ষ শ্রমিক 'ব্লু- রোজ' ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যোগ দেয়, এতে উৎপাদন বাধাগ্রস্ত হয়। এ থেকে অনুমেয় 'ব্লু-রোজ' নামক প্রতিষ্ঠানে লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।