1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সাংগঠনিক কাঠামো বিদ্যমান।
যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মীর ব্যবহার করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এরূপ সংগঠন কাঠামোতে দু'ধরনের কর্মী থাকে- একদল সরলরৈখিক নির্বাহী ও অন্যদল উপদেষ্টা কর্মী। এক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতা সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপরপক্ষে উপদেষ্টা কর্মীর কাজ হলো সরলরৈখিক নির্বাহীর কাজে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা।
উদ্দীপকে বসন্ত বাতাস হাউজিং লি. এর কার্যক্রমের বিস্তৃতি ঘটায় ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে এককভাবে সকল কাজ সম্পাদন সম্ভব হচ্ছে না। নির্মাণসংক্রান্ত কাজে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য তিনি স্থাপত্য প্রকৌশলীকে নিয়োগ দেন। এতে তাঁর কার্যভার কিছুটা লাঘব হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সাংগঠনিক কাঠামো বিদ্যমান।