1 Answers
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামোর ধরন হলো কার্যভিত্তিক সংগঠন কাঠামো।
কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বোঝায় যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়।
উদ্দীপকে জনাব মুগ্ধ ও জনাব স্নিগ্ধ প্রতিষ্ঠিত একটি কোম্পানিতে যথাক্রমে হিসাব ও অর্থ বিভাগের ব্যবস্থাপক হিসেবে কাজে যোগ দেন। তারা প্রথমেই আগামী ৬ মাসে তাদের করণীয় কার্যক্রম নির্ধারণ করেন। অধীনস্থ কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করেন এবং কে, কোন কাজ, কখন সম্পন্ন করবে সে সম্পর্কে উপদেশ দেন। এখানে কর্মীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করে দেন এবং তারা দুজনই বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। সুতরাং উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে সাংগঠনিক কাঠামোর ধরন কার্যভিত্তিক সংগঠন।