1 Answers

উদ্দীপকের 'অনিমা নকশিকাঁথা' লি. একটি প্রাইভেট লি. কোম্পানি ব্যবসায় সংগঠন।

যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা দুইজন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জনে সীমাবদ্ধ থাকে, জনগণকে উদ্দেশ্য করে শেয়ার ক্রয়-বিক্রয়ের আহ্বান জানানো যায় না এবং পরিমেল নিয়মাবলির বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বলে বিবেচিত হয়, তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে।

উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩০ জন বন্ধু একত্রিত হয়ে 'অনিমা নকশিকাঁথা' নামক একটি প্রাইভেট কোম্পানি গঠন করেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনপূর্বক নিবন্ধন পাওয়ার সাথে সাথেই উৎপাদনে যায় এবং উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করে। ব্যাপক চাহিদা সত্ত্বেও তাদের শেয়ার হস্তান্তরের অযোগ্যতা, শেয়ার বিক্রয়ে নিষেধাজ্ঞা ইত্যাদি সীমাবদ্ধতার দরুন তারা তাদের চাহিদামতো পণ্য বিদেশে রপ্তানি করতে পারছে না। ফলশ্রুতিতে তাদের প্রতিষ্ঠানের সফলতা ব্যাহত হচ্ছে।

যেহেতু 'অনিমা নকশিকাঁথা লি.' রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার সাথে সাথেই কার্যারম্ভ করে। কিন্তু শেয়ার হস্তান্তর সুবিধা না থাকায় অধিক মূলধন সরবরাহ করতে পারছে না। তাই উক্ত প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বিবেচনায় প্রথম পর্যায়ে 'অনিমা নকশিকাঁথা লি.' এর সাংগঠনিক ধরন হলো প্রাইভেট লি. কোম্পানি।

4 views

Related Questions