1 Answers
উদ্দীপকে নিলয় ফুট লি. এর সাংগঠনিক কাঠামোর ধরনটি হলো সরলরৈখিক।
যে সংগঠন পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্বরেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে, তাকে সরলরৈখিক সংগঠন বলে।
উদ্দীপকে নিলয় ফুট লি. নামক প্রতিষ্ঠানের কাজগুলো বিভিন্ন বিভাগে বিভক্ত। উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিরা প্রতিটি বিভাগের দায়িত্বে থাকেন। কিন্তু তারা অধস্তনদের থেকে কোনো পরামর্শ নেন না; বরং নির্বাহিগণ কোনো সহায়তা ছাড়াই স্বীয় বিভাগের দায়িত্ব পালন করেন। যা সরলরৈখিক সংগঠন নামে পরিচিত। এ সংগঠন কাঠামোতে সাংগঠনিক কর্তৃত্বরেখা ঊর্ধ্বতন নির্বাহীদের নিকট হতে ক্রমান্বয়ে অধস্তন কর্মীদের দিকে ধাবিত হয়। সামরিক বিভাগসমূহ এবং আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা সরলরৈখিক সংগঠন কাঠামো দ্বারা পরিচালিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে নিলয় ফুট লি. এর সাংগঠনিক কাঠামো সরলরৈখিক কাঠামো যেখানে অধস্তনদের থেকে কোনো পরামর্শ নেন না।