1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন হলো কার্যভিত্তিক সংগঠন।

কার্যপ্রকৃতি অনুযায়ী দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের বিভাগীয় দায়িত্ব দিয়ে যে সংগঠন কাঠামো সৃষ্টি করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বলে।

উদ্দীপকে জনাব হাবিবের প্রতিষ্ঠানে প্রশাসন, বিক্রয়, অর্থ ও উৎপাদন নামে ৪টি বিভাগ রয়েছে। প্রতি বিভাগে একজন বিশেষজ্ঞ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ বিশেষজ্ঞের আওতায় বিশেষ কাজ দেওয়া হয়ে থাকে যা কার্যভিত্তিক সংগঠনে অন্তর্ভুক্তি। এ ধরনের সংগঠনে বিশেষজ্ঞদেরকে উপদেষ্টা বা পদস্থকর্মী হিসেবে নিয়োগ না দিয়ে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়। মূলত সরলরৈখিক সংগঠনের অসুবিধাগুলো দূর করার জন্য বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ, ডব্লিও, টেলর কার্যভিত্তিক সংগঠনের প্রচলন করেন। তাই বলা যায়, জনাব হাবিবের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন কার্যভিত্তিক সংগঠন কাঠামো।

6 views

Related Questions