1 Answers

উদ্দীপকে প্রথম অবস্থায় জনাব কাদের স্বৈরাচারী নেতৃত্বের মাধ্যমে নির্দেশনা দান করে।

যে নেতৃত্ব কৌশলে নেতা সব ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করে, তাকে স্বৈরাচারী নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা প্রভুর ন্যায় আচরণ করে এবং অধস্তনদের নিজের দাস বা চাকর হিসেবে গণ্য করে। সকল সিদ্ধান্ত সে এককভাবে গ্রহণ করে। নেতা অধস্তনদের সাথে কোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজন বোধ করে না। সে নিজেকে প্রভু হিসেবে গণ্য করে।

উদ্দীপকে আমরা দেখি প্রথম অবস্থায় একটি স্বৈরতান্ত্রিক নির্দেশনা দেওয়া হয়েছিল যা স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এক্ষেত্রে কর্মীদের সাথে কোনোরকম আলোচনা ও পরামর্শের অভাবে নির্দেশনাটি বাস্তবায়িত হয় নি। এর কারণ হিসেবে আমরা আরও কিছু বিষয় উল্লেখ করতে পারি। যেমন- বোঝা-পড়ার অভাব, যোগাযোগের স্বল্পতা, সময়ের স্বল্পতা ইত্যাদি।

5 views

Related Questions