1 Answers
মি. লিখনের কর্মকাণ্ডে পিতৃসুলভ নেতৃত্বের প্রকাশ ঘটেছে। যে নেতা অধস্তনদের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী হলেও অধস্তনদের সাথে সদয় ব্যবহার করেন এবং শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করেন, তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। নেতা এক্ষেত্রে অনুসারীদের প্রতি সদয় থাকে। অভাব-অভিযোগের প্রতি মনোনিবেশ করে এবং স্নেহ ও মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করে। উদ্দীপকে মি. লিখন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কর্মীদের সবরকমের সহযোগিতা করেন। তাদের অভাব-অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং এর উপযুক্ত সমাধান করেন। ফলে কর্মীরাও তার কর্মকাণ্ডে বেশ খুশি এবং প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করে। এ থেকে বলা যায়, উদ্দীপকে মি. লিখনের কর্মকাণ্ডে পিতৃসুলভ নেতৃত্বের প্রকাশ ঘটেছে।
5 views
Answered