1 Answers

সানজিদার মধ্যে নেতৃত্বের সাংগঠনিক জ্ঞান ও দক্ষতার এবং অধস্তনদের সম্পর্কে জ্ঞান গুণাবলির বহিঃপ্রকাশ ঘটেছে সংগঠন প্রতিষ্ঠা ও যোগ্যতার সাথে তা পরিচালনার জ্ঞান ও দক্ষতাকেই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা বলে। একজন দক্ষ নেতাকে অবশ্যই যোগ্য সংগঠক হওয়া উচিত। এজন্য বাস্তবতার নিরিখে কাজ অনুযায়ী উপযুক্ত কর্মী বাছাই, দায়িত্ব ও কর্তৃত্বের যথাযথ নিরূপণ ও বণ্টন, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয়সাধ্য এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় নেতাকে প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতে হয়। বোধ, বুদ্ধি ও বিবেচনাকে এককথায় জ্ঞান বলে। অধস্তনদের সম্পর্কে। এরূপ জ্ঞান, বুদ্ধি ও বিবেচনাকে অধস্তনদের সম্পর্কে জ্ঞান বলে। একজন নেতার কাজ হলো অধস্তনদের সকল প্রচেষ্টাকে লক্ষ্যপানে পরিচালনা করা। অধস্তনদের চিন্তা-চেতনা ও আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে নেতার সুস্পষ্ট ধারণা না থাকলে সকল অবস্থায় জনশক্তির আনুগত্য লাভ ও পরিচালনা করা তার পক্ষে সম্ভব হয় না। উদ্দীপকে বরেন্দ্র ইন্ডাস্ট্রিজ লি. এর প্রোডাকশন ডিরেক্টর সানজিদা তাবাসুম তার প্রতিষ্ঠানে কর্মীদের ভুলের কারণে তাদের বিন্দুমাত্র ক্ষমা করেন না। ভয়-ভীতি, বেতন কাটা, বরখাস্ত থেকে শুরু করে কর্মীদের ছাঁটাই পর্যন্ত করেন। এজন্য কর্মীরা ভয় পেলেও শ্রদ্ধাও করে। কারণ প্রত্যেক কর্মীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন, জানেন, খোঁজ-খবর রাখেন, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ান, সাহায্য-সহযোগিতা করেন। এখানে সানজিদা তার সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা দ্বারা ভয়- ভীতি এবং স্নেহ-মমতার মাধ্যমে কাজ আদায় করে নেন। তেমনি কর্মীদের খোঁজ-খবর রাখেন, ব্যক্তিগতভাবে চেনেন এবং জানেন। এর মাধ্যমে তার অধস্তনদের সম্পর্কে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে।

4 views

Related Questions