1 Answers

উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে জনাব আরিয়নকে একজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে পুরোপুরি মূল্যায়ন করা যায় না।

একজন আদর্শ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপায়-উপকরণ ও সম্পদসমূহকে সঠিকভাবে ব্যবহার করেন। মোহনীয় ব্যবস্থাপকীয় দক্ষতার মাধ্যমে জনাব আরিয়ান দক্ষতার মাধ্যমে অন্যকে বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করেন। তবে তাঁর অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না।

উদ্দীপকে জনাব আরিয়নকে বিকল্প উপায়সমূহ হতে গুণগত ও সংখ্যাগত মূল্যায়ন করে ও বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয়। কাজ নিয়ে সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কাজই হলো সমস্যা সমাধান করে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া। অর্থাৎ আদর্শ ব্যবস্থাপকের সব গুণই জনাব আরিয়নের কার্যক্রম বা পদক্ষেপে প্রতিফলিত হলেও সাম্যতার নীতির গুণটি তার মধ্যে বিদ্যমান নেই।

তাই আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে সাম্যের নীতির গুণটি বাদ দিলে উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড জনাব আরিয়নকে আদর্শ ব্যবস্থাপক বলা যায়।

6 views

Related Questions