1 Answers
জনাব সাকিবের আচরণে পিতৃসুলভ নেতৃত্ব প্রকাশ পায়।
প্রভুত্বমূলক বা স্বৈরাচারী নেতৃত্বের উন্নত সংস্করণই হলো পিতৃসুলভ নেতৃত্ব। এক্ষেত্রে নেতা ও অনুসারীদের মধ্যে পিতা ও সন্তানের সম্পর্ক লক্ষ করা যায়। নেতা এক্ষেত্রে অনুসারীদের প্রতি সদয় থাকে। অভাব-অভিযোগের প্রতি মনোনিবেশ করে এবং স্নেহ ও মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করে। সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থায় সামন্ত প্রভুদের মনোভাবের উন্নততর বহিঃপ্রকাশ হতেই মূলত এ ধরনের নেতৃত্বের উৎপত্তি।
উদ্দীপকে জনাব রফিক ঢাকায় একটি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত আছেন। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা সাকিব তার স্নেহ ও মায়ামমতাপূর্ণ আচরণের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করেন, যা পিতৃসুলভ নেতৃত্বের ধরন।
5 views
Answered