1 Answers

জনাব হালিমের সান্ত্বনার বাণীতে ইমানের তকদির বিষয়টি প্রকাশ পায়।

তকদিরে বিশ্বাস ইমানের মৌলিক ৭টি বিষয়ের অন্যতম বিষয়। তকদিরে অবিশ্বাস করলে মুমিন থাকা যায় না।

তকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তায়ালা মানুষের তকদিরের নিয়ন্ত্রক। তিনিই তকদিরের ভালোমন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তা-ই সে করতে পারবে না। বরং মানুষ শুধু 'তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার উপর ভরসা করবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে হতাশ হবে না। আর যদি পেয়ে যায় তবুও খুশিতে আত্মহারা হবে না। বরং সবর (ধৈর্য) ধারণ করবে ও শোকর (কৃতজ্ঞতা) আদায় করবে। আর তকদিরের ভালোমন্দ একমাত্র আল্লাহ তায়ালার হাতে, মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

উদ্দীপকের জনাব হালিমের কন্যা নাসিবা এসএসসি পরীক্ষায় গণিতে এ+ না পাওয়ায় খুব মন খারাপ করে। তখন তার পিতা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, বিধির লিখন না যায় খন্ডন। জিপিএ ৫ পেয়েছ এজন্য আল্লাহর শুকরিয়া আদায় কর। অর্থাৎ জনাব হালিম তার কন্যাকে তকদিরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি তাকে বোঝাতে চেয়েছেন, তকদিরের ভালোমন্দ মহান আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাই বাস্তবতাকে মেনে নেওয়া উচিত এবং সর্বাবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক।

5 views

Related Questions