1 Answers

উদ্দীপকে জনাব আশফাকের ধারণায় খতমে নবুয়তের বিষয়টিতে অবিশ্বাস লক্ষ করা যায়।

খতমে নবুয়তের অর্থ নবুয়তের পরিসমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি। হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারার সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তায়ালা বলেন-مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّنَ

অর্থ : "মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল-আহযাব : ৪০)

অতএব প্রিয় নবি (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পর আজ পর্যন্ত কোনো নবি আসেননি, কিয়ামত পর্যন্ত আসবেনও না। হযরত মুহাম্মদ (স.)-কে সর্বশেষ নবি হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। উদ্দীপকে জনাব আশফাকের ধারণার মধ্যে সর্বশেষ নবির প্রতি বিশ্বাসের ঘাটতি রয়েছে। কেননা তার বিশ্বাস কিয়ামত পর্যন্ত নবি-রাসুলের আগমন ঘটবে। তাই বলা যায়, জনাব আশফাকের খতমে নবুয়তের প্রতি অবিশ্বাস রয়েছে।

5 views

Related Questions