1 Answers
সামিন ইসলাম ও ইমানের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। আল্লাহ তায়ালা ও তার রাসুল (স.)-এর আনুগত্য করাকে ইসলাম বলে। আর ইসলামি শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। ইসলাম ও ইমান একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অন্যটি কল্পনা করা যায় না। ইমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা-প্রশাখার মতো। ইমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম তার শাখা প্রশাখা। মূল না থাকলে যেমন শাখা-প্রশাখা হয় না। আবার শাখা-প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূলহীন। তেমনি ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। ইমানদার ব্যক্তিই ইসলামের বিধানগুলো ধারণ ও বাস্তবায়ন করে। ইসলাম হলো বাহ্যিক বিষয় আর ইমান হলো অভ্যন্তরীণ বিষয়। ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ। ইসলামের যেমন পাঁচটি স্তম্ভ তথা মূল বিষয় রয়েছে, ইমানেরও তেমন সাতটি মূল বিষয় রয়েছে। এভাবে সামিন ইসলাম ও ইমানের মধ্যে গভীর সম্পর্ক খুঁজে পায়।