1 Answers

সামিন সাহেব উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। উচ্চ রক্তচাপের লক্ষণসমূহ হলো মাথা ঘোরা ও মাথা ব্যথা, ঘাড় ব্যথা, ক্লান্তিবোধ, কখনো কখনো বুকে ব্যথা, বমি, শ্বাসকষ্ট, হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি প্রভৃতি।

সামিন সাহেবের প্রায়ই ঘাড় ব্যথা করে এবং অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়েন। এছাড়া একদিন অফিস থেকে ফেরার পথে মাথা ঘুরে পড়ে যান। তার এসকল লক্ষণসমূহ উচ্চ রক্তচাপের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, সামিন সাহেব উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন। হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগ, গলগণ্ড রোগে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে। বংশগত কারণেও এ রোগ হতে পারে। দেহ স্থূল হলে রক্তনালীর ভিতরের আবরণে চর্বি কোলেস্টেরলের আকারে জমা হলে উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকে। অত্যধিক ধুমপান উচ্চ রক্তচাপের একটি কারণ। মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা ইত্যাদি কারণে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। খাদ্যে অতিরিক্ত চর্বি জাতীয় উপাদান উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।

5 views

Related Questions