উদ্দীপকের পথ্য ব্যবস্থাপনাটি কোন রোগের জন্য প্রযোজ্য? সে রোগের কারণগুলো ব্যাখ্যা করো। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকের পথ্য ব্যবস্থাপনাটি আমাশয় রোগের জন্য প্রযোজ্য।
আমাশয় এক ধরনের পেটের পীড়া। এ ধরনের পীড়া দুই প্রকার হয়। যথা- অ্যামিবিক ও ব্যাসিলারি। অ্যামিবিক আমাশয় অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক প্যারাসাইট ও ব্যাসিলারি আমাশয় শিগেলা ব্যাসিলাস নামক প্যারাসাইট দ্বারা হয়।
অ্যামিবিক ও ব্যাসিলারি উভয় প্রকার আমাশয়ই মূলত বাসি, পচা, দূষিত পানি ও খাবারের মাধ্যমে বিস্তার ঘটে। আমাশয় রোগীর থালা-বাসন, গ্লাস ইত্যাদি বিশুদ্ধ না করে ব্যবহার করলে আমাশয় হতে পারে। এছাড়া জীবাণুবাহী মাছি খাবারে বসে খাবার দূষিত করলে ও সে খাবার গ্রহণ করলে এবং কাঁচা শাকসবজি ভালো করে না ধুয়ে খেলে আমাশয় হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
5 views
Answered