1 Answers

হৃদরোগে আক্রান্ত রোগীর খাদ্য এমন হবে যাতে করে রোগীর জন্যে প্রয়োজনীয় খাদ্য শক্তির চাইতে গৃহীত খাদ্য শক্তি বেশি না হয়।

তাই এ রোগীর খাদ্য গ্রহণে বিশেষ কিছু নিয়মনীতি মেনে চলতে হয়। 

মিসেস শাহানার একদিনের পথ্য পরিকল্পনা হলো-

সকালের নাশতা- আটার রুটি ২টি, ঘন ডাল আধা কাপ/ডিমের সাদা অংশ, সবজি, চা। 

সকাল ১০ টায় - ননী তোলা দুধ, টোস্ট বিস্কুট/মুড়ি। 

দুপুর- নরম ভাত ১ কাপ, শাকভাজি আধা কাপ, মাছ/মাংস (কম মসলা ও তেলযুক্ত) ৫০ গ্রাম, লেবু। 

বিকেল- চা (দুধ ছাড়া), মুড়ি/ টোস্ট বিস্কুট/খই। 

রাত- ভাত ১ কাপ/রুটি ২টি, মুরগির তরকারি আধা কাপ, নিরামিষ ১ কাপ, টক দই/ছানা। 

উল্লিখিত খাদ্যগুলো পরিহার করে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হবে।

6 views

Related Questions