1 Answers

হৃদরোগ হলে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করা উচিত। 

মিসেস শাহানার সুস্থতার জন্যে নিয়মতান্ত্রিক জীবনযাপন সহায়ক। তাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হবে।

মিসেস শাহানাকে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে। নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। তার প্রতিদিন ৬-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন। মানসিক চাপ, উত্তেজনা ও রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো নেশা পরিহার করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

মিসেস শাহানা খাওয়া দাওয়ার ব্যাপারে মোটেও সচেতন না। তিনি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করেন না। সারা দিন ঘরে বসে সময় কাটান। তার যে বয়স সেই বয়সে জীবনযাত্রায় শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি। কিন্তু তিনি সেদিকে খেয়াল করেন না বিধায় হৃদরোগের মতো রোগে আক্রান্ত হয়েছেন।

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, মিসেস শাহানার সুস্থতার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন সহায়ক।

5 views

Related Questions