1 Answers

সুস্বাস্থ্য রক্ষার জন্যে প্রয়োজন নিয়মতান্ত্রিক জীবনযাপন।

ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে নিয়মতান্ত্রিক জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীদের নিয়মিত ও পরিমাণমতো সুষম খাদ্য গ্রহণ ও এ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হয়। প্রয়োজন অনুসারে শারীরিক পরিশ্রম করতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন ইনজেকশন গ্রহণ করতে হয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে পায়ের যত্ন নিতে হয়। প্রতিদিনের জীবনযাত্রায় যথাসম্ভব রুটিন অনুসরণ করতে হয়। নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও চিকিৎসা অব্যাহত রাখা উচিত।

ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোগীকে ও নিকট আত্মীয়দেরও এ রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এ রোগ সম্পূর্ণ নিরাময় করা যায় না। তবে নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপনের মাধ্যমে এ রোগকে নিয়ন্ত্রণে রাখা যায়। সুতরাং বলা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মতান্ত্রিক জীবনযাপনের বিকল্প নেই।

4 views

Related Questions