1 Answers
সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও পবিত্রতার ভূমিকা অনস্বীকার্য।
পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ইমানদারগণের স্বভাব নয়। বরং মুমিনগণ সদা-সর্বদা পরিষ্কার- পরিচ্ছন্ন ও পবিত্র থাকেন। আত্মিক সুস্থতার জন্য পরিচ্ছন্ন থাকা আবশ্যক। কারণ রাসুলুল্লাহ (স.) বলেছেন- “পবিত্রতা ইমানের অর্ধেক।” (মুসলিম)
পবিত্রতাকে ইমানের অর্ধেক বলা হয়েছে। কেননা পবিত্রতা ব্যতীত কোনো ইবাদাত কবুল হয় না। তাছাড় সুস্থ জীবনযাপনের জন্য দৈহিক পরিচ্ছন্নতার পাশাপাশি পোষাক পরিচ্ছদও পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা হাত, পা, মুখ, দাঁত নোংরা থাকলে খাবার গ্রহণের সময় নোংরা খাবারের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করে। এতে আমরা অসুস্থ হয়ে পরি। তাই দৈহিক ও আত্মিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে।