1 Answers
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ব্যাপক প্রভাব ছিল।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। এর পূর্বে তিনি আগরতরা মামলা প্রত্যাহার করেন। জেনারেল ইয়াহিয়া খান বাধ্য হন ১৯৭০ সালের নির্বাচন দিতে। এ আন্দোলনের ফলে পূর্ব বাংলার জনগণের ওপর জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাধারার বিকাশ ঘটে। বাঙালি জাতীয়তাবাদের প্রয়োজনীয়তা তাদের কাছে স্পষ্ট হয়ে উঠে। এ আন্দোলনের ফলে পূর্ব বাংলার জনগণ তাদের অধিকার আদায়ে ভাষা আন্দোলনের পর আরও একবার একত্রিত হন এবং সফলও হন। এ আন্দোলনের ফলেই পাকিস্তানি সামরিক জান্তা সরকার ১৯৭০ সালের নির্বাচন দিতে বাধ্য হন। এ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। নির্বাচনে জয়লাভ করার পরেও পাকিস্তানি সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। যার ফলে পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের কর্তৃত্বে বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচন, ৭ই মার্চের ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণাসহত মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। এ আন্দোলনের মাধ্যমে বাঙালির মধ্যে যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তাধারার বিকাশ ঘটে তার ফলশ্রুতিতেই চিন্তাধারার বিকাশ ঘটে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এর ফলে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।