1 Answers

রাবেয়ার সামাজিকীকরণে উদ্দীপকে উল্লিখিত উপাদান তথা পরিবারের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানবসমাজে পরিবারের ভূমিকা ব্যাপক এবং এর কার্যাবলি বহুমাত্রিক। সন্তানের ভরণপোষণের সাথে তার সামাজিকীকরণের প্রাথমিক দায়িত্ব পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যের। শিশুকাল হতে শিশু সমাজের রীতিনীতি, আচার-ব্যবহার, নিয়মকানুন, অভ্যাস প্রভৃতি পরিবার হতে শিখে থাকে। উদ্দীপকে উল্লিখিত রাবেয়ার যৌথ পরিবারের প্রভাব সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে রাবেয়া আদর্শ শিক্ষা লাভ করেছে এবং মিলেমিশে জ্ঞাতিবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে থাকার শিক্ষা লাভ করেছে। পরিবার হলো অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই উৎপাদিত হয়। এজন্য পরিবারকে বলা হয় উৎপাদন ব্যবস্থার প্রধান একক। আবার পরিবার শিশুর অন্যতম শিক্ষাকেন্দ্র। জন্মের পর শিশু গৃহেই প্রাথমিক শিক্ষা লাভ করে। মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। যদিও বর্তমানে শিক্ষা দেওয়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিক্ষা প্রতিষ্ঠান; তবুও আচার-ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধিবিধান, আচার-আচরণ সম্পর্কিত বিষয়গুলো শিশু পরিবার থেকেই অর্জন করে।

পরিশেষে বলা যায়, রাবেয়ার সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions