1 Answers

উল্লিখিত আবহাওয়া ও জলবায়ুর উপাদানটি হলো তাপমাত্রা। একটি অঞ্চলের ফসল উৎপাদনে তাপমাত্রা বিভিন্নভাবে ফসলকে প্রভাবিত করে।

তাপমাত্রা বৃদ্ধির ফলে উফশী ধানের ফলন কমে যায় এবং গমে বিভিন্ন রোগ আক্রমণের হার বেড়ে যায়। আমাদের দেশের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গম চাষ করা সম্ভব হবে না। আলু ও অন্যান্য শীতকালীন ফসল উৎপাদনে ধস নামবে। তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সাথে সাথে বোরো ধানের ফলন বাড়ার সম্ভাবনা থাকলেও পানির অভাবে এ সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আগাম রোপণ করা বোরো ধান এবং দেরিতে রোপণ করা আমন ধানের ফুল আসা ও পরাগায়নের সময় তাপমাত্রা কমে গেলে ফলন কমে যায়। ফলে ধানে অতিরিক্ত চিটা দেখা যায়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, বিভিন্ন ফসল উৎপাদনে তাপমাত্রার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।

15 views

Related Questions