1 Answers
বাংলাদেশের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ বর্ণিত উপাদানটি তথা শিল্পায়ন ও নগরায়ণ উপাদানটির ব্যাপক প্রভাব রয়েছে- প্রশ্নোক্ত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত।
শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই নগরায়ণ। বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। এর মধ্যে পোশাক, ঔষধ, চা, চিনি, সুতা, কাগজ, তামাক, বিস্কুট, প্রসাধনী ও সাবান শিল্প প্রধান। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে। উদ্দীপকের জনাব 'X' গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন গ্রহণ করতে দেখা যায়। শিল্পায়নের ফলে আমাদের সমাজ জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির উদ্ভব হয়েছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। এতে ভৌগোলিক দূরত্ব কমে গেলেও সামাজিক দূরত্বকে বাড়িয়ে দিয়েছে। জীবনদর্শন আচার- আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটেছে।
পরিশেষে বলা যায়, উপরিউক্তভাবেই শিল্পায়ন ও নগরায়ণ সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব রাখছে।