ঘটনা-১ এ রহিম সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানটি কার্যকর? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে ঘটনা-১ এ রহিম সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে শিক্ষা ও প্রযুক্তির প্রভাব রয়েছে।
উদ্দীপকে রহিম কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ শেষে তার অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘটিয়েছেন। রহিম সাহেবের উন্নত প্রযুক্তি ব্যবহার ও তার অর্জিত জ্ঞানের সমন্বয়ে যে বিপ্লবের জন্ম দিয়েছেন তার ফলে গ্রামের সামাজিক পরিবর্তন এসেছে। উন্নত জাতের বীজ, সেচ, সার, কীটনাশক প্রভৃতি ব্যবহারে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া মৎস্য চাষে নতুন ও উন্নত পদ্ধতি, হাইব্রিড বীজ, গবাদি পশুর প্রজনন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি প্রযুক্তির ফসল। প্রযুক্তি কৃষি খামার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন পল্লি উন্নয়ন সংস্থা। এভাবে উন্নত প্রযুক্তি ও কৃষিবিষয়ক শিক্ষা রহিম সাহেবের গ্রামে নতুন সৃষ্টির উন্মাদনার ক্ষেত্রে তৈরি করে। এতে নতুন সমাজ গঠনের মাধ্যমে সামাজিক পরিবর্তন প্রক্রিয়া সাধন হয়।
অতএব বলা যায়, রহিম সাহেব শিক্ষা ও প্রযুক্তি উপাদানের মাধ্যমে তার গ্রামের সামাজিক পরিবর্তন এনেছে।