1 Answers

কায়সার সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানটি কাজ করেছে। এছাড়াও শিল্পায়ন ও নগরায়ণের মতো বিষয়টিও লক্ষ করা যায়। এসব উপাদানের প্রভাবে কায়সার সাহেবের গ্রামে সামাজিক পরিবর্তন সাধিত হয়েছে। জন্মহার বৃদ্ধি পাওয়ার ফলে তার গ্রামের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবার শিল্পায়ন ও নগরায়ণের ফলে কাজের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাই লোকজন কাজের আশায় নতুন স্থানে গমন করেছে, যা জনসংখ্যার বণ্টন ঘটিয়েছে। এভাবে সমাজ পরিবর্তনে জৈবিক উপাদান, শিল্পায়ন ও নগরায়ণ ব্যাপক ভূমিকা রাখছে।

5 views

Related Questions