1 Answers
উদ্দীপকে উল্লিখিত এলাকাটিতে সামাজিক পরিবর্তনের শিল্পায়ন ও নগরায়ণ উপাদানটি কার্যকর।
শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা, শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতিও সমাজে রূপান্তরিত হয়। শিল্পায়নের ফলে নগরায়ণ ঘটে। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়াই নগরায়ণ। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। এর মধ্যে পোশাক, ওষুধ, চা, চিনি, সুতা, কাগজ, তামাক, বিস্কুট, প্রসাধনী, সাবান শিল্প প্রধান। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে গ্রামের অনেক দক্ষ-অদক্ষ শ্রমিক নগরমুখী হচ্ছে এবং নগর জীবন গ্রহণ করছে। তদ্রুপ উদ্দীপকেও লক্ষ করা যায়, বাংলাদেশের দক্ষিণে পায়রা সমুদ্রবন্দর চালু হওয়ায় এর আশেপাশে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা গড়ে উঠেছে। এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক লোক এসে কর্মে নিয়োজিত হয়ে এবং বসত বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাসের মধ্য দিয়ে নগর সৃষ্টি করে উন্নতি করছে। এসব কিছুই শিল্পায়নের ফসল।
সুতরাং বাংলাদেশের সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হিসেবে শিল্পায়ন ও নগরায়ণকে চিহ্নিত করা যায়।