আনোয়ার সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে কোন উপাদানটি সর্বাধিক কার্যকর? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত আনোয়ার সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে জৈবিক উপাদানটি সর্বাধিক কার্যকর।
জন্ম ও মৃত্যুহার, গড় আয়, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান নিয়েই জৈবিক উপাদান গঠিত। জনসংখ্যার হ্রাস- বৃদ্ধি, স্থানান্তর, ঘনত্বের পরিবর্তনের কারণে সামাজিক পরিবর্তন হয়। সামাজিক পরিবর্তনে জৈবিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ জনসংখ্যার ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকের আনোয়ার সাহেব দীর্ঘদিন পর গ্রামে গিয়ে লোকবসতি দেখে অবাক হন। জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির দিকটি তার বিশেষভাবে দৃষ্টিগোচর হয়। জনসংখ্যার হ্রাস- বৃদ্ধি, ঘনত্ব, স্থানান্তর নিয়েই জৈবিক উপাদান যা সামাজিক পরিবর্তন সাধন করে। ফলে সমাজ কাঠামো ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হয়। বেকারত্ব, শিশুশ্রম ইত্যাদি সমস্যার সৃষ্টি হচ্ছে। উদ্দীপকে যেহেতু জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় তাই এটি সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানকে ইঙ্গিত করে।