1 Answers
উদ্দীপকে উল্লিখিত আনোয়ার সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে নারীদের যথেষ্ট ভূমিকা রয়েছে।
উদ্দীপকের মহিলারা নিজ বাড়িতে দুগ্ধ খামার, সেলাই কাজ করে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে গ্রামীণ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন। এছাড়াও নারীরা ক্রমাগত শিক্ষিত হয়ে ঘরের সীমিত পরিবেশ থেকে বেরিয়ে এসে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করছে। ফলে তারা নিজেদের অবস্থার উন্নতির পাশাপাশি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। গ্রামের নারীরা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণের মাধ্যমে গরু পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, কুটির শিল্পের কাজ করার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করে। আবার নারী শিক্ষার হার বৃদ্ধির ফলে নারীরা বিভিন্ন সরকারি চাকরিতে যোগদানের পাশাপাশি অনেকে বেসরকারি সংস্থা এবং বিভিন্ন এনজিওতেও কাজ করছে। তাই বলা যায়, গ্রামীণ সমাজ পরিবর্তনে নারী শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ।