"আমজাদ সাহেবের গ্রামের মেয়েদের উন্নতি নারীর অগ্রগতিকে ত্বরান্বিত করেছে" বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে আমজাদ সাহেবের গ্রামের মেয়েদের শিক্ষাক্ষেত্রে উন্নতি নিঃসন্দেহে নারীর অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। প্রশ্নোক্ত এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি।
সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হলো শিক্ষা। বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে। এতে নারীর ক্ষমতায়নও ঘটেছে। উদ্দীপকে আমজাদ সাহেবের গ্রামের দিকে লক্ষ করলে দেখা যায়, উক্ত গ্রামের মেয়েরা লেখাপড়ায় অনেক এগিয়ে গেছেয়াৎরিদদ্যালয়ূর, উপস্থিতি, পরীক্ষায় কৃতিত্ব ও বিভিন্ন পেশায়ও মেয়েডেন্ট আংশগ্রহণ। অনেক বেশি। এর দ্বারা বোঝা যায়, তার গ্রামের নারীরা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। পুরুষের পাশাপাশি তারাও বহু সামাজিক দায়িত্ব পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটেছে। এতে করে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়েছে এবং নারীর অগ্রগতি ত্বরান্বিত হয়েছে।
পরিশেষে বলা যায়, আমজাদ সাহেবের গ্রামের মেয়েদের ক্ষেত্রে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়েছে।