1 Answers

সামাজিক পরিবর্তনে সর্বত্র নারীর ক্ষমতায়ন এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকের আলোচনায় এমন বিষয়টিই ফুটে উঠেছে। উদ্দীপকে হরগঙ্গা গ্রামে একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর নারী শিক্ষা বিস্তারের মধ্য দিয়ে ব্যপক সামাজিক পরিবর্তন ঘটেছে এবং ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নারীর ভূমিকার চিত্র ফুটে উঠেছে। তেমনি আজ সারা বাংলাদেশে সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। এক সময় নারী শুধু গৃহস্থালি কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ নারীরা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কলকারখানায় চাকরি করছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসারসহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের বিরাট একটা অংশ চাকরি করছে। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেক ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশুনা করছে, তাই পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। নারীর ভূমিকার এ পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে যেমন সুগম করেছে তেমনি নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

5 views

Related Questions