1 Answers

উদ্দীপকের মূলভাব 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে পুরোপুরি প্রতিফলিত করে না। 

প্রকৃতির সবকিছুই তার আপন গতিতে গতিশীল। মানুষের তৈরি কোনো বস্তু প্রকৃতির সঙ্গে সমান্তরালে চলতে পারে না। ঋতুর আবর্তে, সময়ের প্রবাহে পৃথিবী তার প্রকৃতিকে নানা রূপ দেয়। অভ্যন্তরীণ কোনো ঘটনার প্রভাবে পৃথিবীর নিয়মে কোনো পরিবর্তন হয় না।

উদ্দীপকে প্রকৃতির পরিবর্তন ও প্রকৃতির সঙ্গে মানুষে নিবিড় সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে। এখানে একদিকে বৈচিত্র্যময় প্রকৃতি, অন্যদিকে প্রকৃতির দানে ঋদ্ধ মানুষের কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রতিফলিত প্রকৃতির পরিবর্তন ও চির প্রবহমানতার সঙ্গে সম্পর্কিত। তবে উদ্দীপকের জাগতিক বিষয়গুলো অবিনশ্বর প্রকৃতির বিপরীত। কবিতায় মানুষের স্বপ্নকে প্রকৃতির অমরত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। এই বিষয়টি উদ্দীপকে স্পষ্ট হয়ে ওঠেনি।

'সেইদিন এই মাঠ' কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের এবং মানুষের স্বপ্নের অমরত্বের দিকটি তুলে ধরেছেন। কবিতায় সভ্যতার ধ্বংস ও বিনির্মাণ উভয় দিক প্রতিফলিত হয়েছে। বিচিত্রভাবে বিবর্তনের মধ্যেও রূপ-রস-গন্ধ নিয়ে প্রকৃতি টিকে থাকে। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু ঠেকাতে না পারলেও স্বপ্নকে বাঁচাতে পারে। এসব বিষয় ও ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায় যে, উদ্দীপকের মূলভাব 'সেইদিন এই মাঠ' কবিতার মূলভাবকে পুরোপুরি প্রতিফলিত করে না।

4 views

Related Questions