1 Answers
উদ্দীপক ২ এ যে নারীর কথা বলা হয়েছে তিনি যেন 'মীরাবাঈ'-এর যোগ্য প্রতিনিধি- যুক্তিটি যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপক-২ এ কেরানীগঞ্জে একজন সন্ন্যাসী এক মহিয়সী নারীকে গিরিধারী গোপালের একটি বিগ্রহ দেন। সেই মহিয়সী নারী নিত্য তাঁর সেবা পূজা করতেন। ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি তার ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধা। মীরাবাঈ রাজবংশে জন্মগ্রহণ করে এবং রাজবংশেই তাঁর বিবাহ হয়। রূপবতী মীরাবাঈয়ের স্বামী ভোজরাজ স্ত্রীর প্রতি উদার সহনশীল ছিলেন। কিন্তু এসব কোনো কিছুর প্রতি মীরাবাঈয়ের কোনো আগ্রহ ছিল না। তিনি ছিলেন সর্বত্যাগিনী তপস্বিনী। দিন-রাত তিনি ভজন পূজনে ব্যস্ত থাকেন। সব ছেড়ে বৃন্দাবনে আসেন। কৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে কৃষ্ণপ্রেমের গান রচনা করেন, যা ভক্তিবাদ নামে পরিচিত। এভাবে সমস্ত জীবন তিনি কৃষ্ণের ভজন-পূজনেই ব্যয় করেন।
তাই বলা যায়, উদ্দীপক-২ এ যে নারীর কথা বলা হয়েছে তিনি মীরাবাঈ-এর যোগ্য প্রতিনিধি।