1 Answers

স্রষ্টা ছাড়া যেমন সৃষ্টি হয় না। তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টার কোনো অস্তিত্ব নেই- যুক্তিটি যথার্থ বলে আমি মনে করি।

স্রষ্টাকে আমরা ব্রহ্ম, ঈশ্বর, পরমেশ্বর, আত্মা, পরমাত্মা, ভগবান প্রভৃতি নামে ডাকি। তিনি মহাবিশ্বের প্রাণী ও অপ্রাণী সবকিছুরই সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই স্রষ্টার সৃষ্টি। তিনি তাঁর সৃষ্টিকে ভালোবাসেন, প্রতিপালন করেন, বিপদে-আপদে রক্ষা করেন। প্রয়োজনে সৃষ্টি ও ধ্বংস করেন, দুষ্টের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তিনি তাঁর সৃষ্টিকে সৎপথে চলতে সহায়তা করেন। যারা সৎপথে চলেন ঈশ্বর তাদের ভালোবাসেন। তাদের উন্নতির পথ দেখান এবং সর্বদা তাদের মাঝে বিরাজ করেন। অসৎ ব্যক্তিদের রক্ষা করেন। তিনি তাঁর সৃষ্টির মধ্যেই অবস্থান করেন। অর্থাৎ জীবের মধ্যে এক ঈশ্বর বহুরূপে বিরাজ করেন। এ কারণে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিরাজ করছে।

পরিশেষে বলা যায় যে, 'স্রষ্টা ছাড়া যেমন সৃষ্টি হয় না, তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টার কোনো অস্তিত্ব নেই- যুক্তিটি যথার্থ।

4 views

Related Questions