1 Answers
উদ্দীপকে উক্ত প্রতিষ্ঠান বলতে ইউনিয়ন পরিষদকে বোঝানো হয়েছে। ইউনিয়ন পরিষদের একজন সদস্য হিসেবে রাশেদ সাহেবের কাজগুলোকে আমার যথেষ্ট বলে মনে হয়নি।
ইউনিয়ন পরিষদ বহু কাজ সম্পাদন করে থাকে। এর কার্যাবলিকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়েছে; যথা: ১. প্রধান কার্যাবলি এবং ২. ঐচ্ছিক কার্যাবলি। প্রধান কার্যাবলির মধ্যে ইউনিয়ন পরিষদের নিরাপত্তার ব্যবস্থা, জনশৃঙ্খলা রক্ষা, কৃষি, মৎস্য, পশুপালন ইত্যাদি জনকল্যাণমূলক কাজ ও সেবা রয়েছে। তাছাড়া স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজ ইউনিয়ন পরিষদের প্রধান কার্যাবলির অংশ যা উদ্দীপকে রাশেদ সাহেব পালন করেন। কিন্তু এছাড়াও রাশেদ সাহেবের আরও কিছু কর্তব্য রয়েছে যা উদ্দীপকে নেই। এমন কিছু কর্তব্য হচ্ছে- জনপথ ও রাজপথের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করা, বিধবা, এতিম, গরিব ও দুস্থ ব্যক্তিদের সাহায্য করা, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এর ব্যবস্থাকরণ, প্রাথমিক শিক্ষা তদারকি ও শিক্ষার প্রসার, পরিবেশ সংরক্ষণ ও বনায়ন, পরিচ্ছন্নতা রক্ষা করা, পাঠাগার স্থাপন, উদ্যান ও খেলার মাঠের ব্যবস্থা করা, গণসংযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণকার্য সম্পাদন ইত্যাদি। রাশেদ সাহেবকে উক্ত কাজগুলোর পাশাপাশি সরকারি সম্পত্তি যেমন- সড়ক, সেতু, খাল, বাঁধ টেলিফোন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ পল্লি বিদ্যুতায়নের উদ্যোগ গ্রহণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে হবে। অতএব, রাশেদ সাহেবের উদ্দীপকে উল্লিখিত কাজগুলো যথেষ্ট নয়।