1 Answers
উদ্দীপকে উল্লিখিত কাজগুলো উক্ত প্রতিষ্ঠান তথা জেলা পরিষদের একমাত্র কাজ নয় বলে মনে করি।
জেলা পরিষদ দুই ধরনের কার্যাবলি সম্পাদন করে থাকে। যথা: আবশ্যিক ও ঐচ্ছিক। আবশ্যিক কাজের মধ্যে রয়েছে জেলার উন্নয়ন কাজের পর্যালোচনা, উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক প্রকল্পসমূহের বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা, সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও রক্ষণারোক্ষপ্ত। জলপথ, কালভার্ট, ব্রিজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন। রাস্তার পাশে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি। ঐচ্ছিক কার্যাবলির মধ্যে রয়েছে শিক্ষা, সংস্কৃতি, সমাজকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন, জনস্বাস্থ্য ও গণপূর্ত বিষয়ক বিস্তৃত কার্যক্রম, জাতীয় দিবস উদযাপন, দুস্থ ব্যক্তিদের জন্য কল্যাণকর, আশ্রয় সদন, বিধবা সদন, এতিমখানা ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন। জুয়া, মাদকদ্রব্য সেবন, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধ করে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষি খামার স্থাপন, কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ, পতিত জমি চাষের ব্যবস্থা গ্রহণ, বাঁধ নির্মাণ, সেচের পানি সরবরাহ, কাঁচামাল সংগ্রহ ও বাজারজাতকরণ, যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি কার্যাবলি সম্পাদন করে থাকে ।
উদ্দীপকে শুধু ব্রীজ, কালভার্ট নির্মাণের কথা বলা হয়েছে কিন্তু উপরের আলোচনায় জেলা পরিষদের আরও অনেক কার্যাবলির বর্ণনা রয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কাজগুলো জেলা পরিষদের একমাত্র কাজ নয়।