1 Answers

মৌমিতা তার মায়ের কাছ থেকে খাদ্যের কাজ সম্পর্কে জানলো। খাদ্যের কোন উপাদান কী কী কাজ করে তা বিশ্লেষণ করা হলো- 

প্রোটিন দেহের গঠন ও বৃদ্ধিসাধন করে, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, তাপশক্তি উৎপাদন করে, মস্তিষ্কের বিকাশ ঘটায়, দেহে পানির সমতা রক্ষা করে ও দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ করে। কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ বা শক্তি সরবরাহ করা। মস্তিষ্কের কাজ সচল রাখার জন্য গ্লুকোজ জাতীয় কার্বোহাইড্রেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটকে জ্বালানি খাদ্য বলে। শরীরের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদন করতে কিছু কিছু পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। যেমন- ভিটামিন 'বি' কমপ্লেক্স, খনিজ লবণ, প্রোটিন, পানি ইত্যাদি। এছাড়া শরীরের বিভিন্ন এনজাইম ও হরমোন উৎপাদনে বিভিন্ন প্রোটিন এবং ধাতব লবণের ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য গ্রহণের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়। খাদ্যে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জনে প্রধান ভূমিকা পালন করে।

5 views

Related Questions