1 Answers
উদ্দীপকের দেহের গঠন ও বৃদ্ধিসাধন এবং ক্ষয়পূরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
খাদ্যের মধ্যে প্রোটিন দেহ গঠনের কাজ করে থাকে। খাদ্যের কাজ হলো শরীর গঠনের মাধ্যমে বৃদ্ধি সাধন করা। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদান এ কাজগুলো সম্পন্ন করে থাকে। প্রতিনিয়তই আমাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এ ক্ষয়প্রাপ্ত দেহ পুনর্গঠন করার কাজও খাদ্যের। প্রতিনিয়তই পুরানো কোষের মৃত্যু ঘটে, যার ফলে কিছু পুষ্টি উপাদান শরীর থেকে বের হয়ে যায়, আর কিছু পুষ্টি উপাদান শরীরে থেকে যায়। এগুলো নতুন কোষ গঠনে অংশ নেয়।
পরিশেষে বলা যায়, প্রত্যেক মানুষের শরীরেই খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলো এই ক্ষয়পূরণের কাজ করে শরীরকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে এবং দেহ গঠন ও বৃদ্ধিসাধনে সহায়তা করে।