1 Answers

উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথমোক্ত সামাজিক সমস্যাটি হলো শিশুশ্রম। অর্থাৎ উদ্দীপকে শিশুশ্রমের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

শিশুশ্রম বলতে সাধারণত অল্প বয়সের শিশু কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়াকে বোঝায়। বাংলাদেশের মতো উচ্চ জনসংখ্যার উন্নয়নশীল দেশের একটি বড় সামাজিক সমস্যা হলো শিশুশ্রম। উদ্দীপকে চের বছর বয়সী নূরী একটি চাতালে শ্রমিকের কাজ করে পরিবারের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে। যেহেতু নূরী শিশু সেহেতু তার এ কাজ শিশু শ্রমের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক দুরবস্থাই মূলত শিশুশ্রমের জন্য দায়ী। দরিদ্র পরিবারের পক্ষে সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পালন করে বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয় না। এমতাবস্থায় মা-বাবারা মনে করেন, সন্তান কোনো পেশায় নিযুক্ত হয়ে আয় উপার্জন করলে পরিবারের জন্য উপকার হবে। আবার নিয়োগকর্তারাও অল্প পারিশ্রমিকে শিশুদেরকে দীর্ঘ সময় কাজ করিয়ে নিতে পারে বলে এর প্রতি আগ্রহী হয়। শহরাঞ্চলে গৃহস্থলির কাজে গৃহকর্মীর ওপর অধিক নির্ভরশীল ও শিশুশ্রমকে উৎসাহিত করে। অভিভাবকদের উদাসীনতাও এর অন্যতম কারণ।

6 views

Related Questions