1 Answers

উদ্দীপকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়েছে। 

প্রত্যেকটি নির্বাচন পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট আচরণ বিধি থাকে। সে আচরণ বিধিগুলো সকল প্রার্থীদের মেনে চলা বাঞ্ছনীয়। কেননা নির্বাচন আচরণ বিধিতে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান ও আইনকানুন অবশ্যই সকলকে মেনে চলতে হবে। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকায় কোনো চাঁদা বা অনুদান প্রদান করতে পারবে না, সকল প্রকার দেওয়াল লিখন বন্ধ করতে হবে, অন্য প্রার্থীর নামে মিথ্যা প্রচারণা চালানো যাবে না। কিন্তু উদ্দীপকে ফরিদ আলী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাহায্য প্রদানের নামে প্রচুর অর্থ বায় করছেন, অন্য প্রার্থীর নামে কুপ্রচারণা চালাচ্ছেন। 

তাই সকল আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, জনাব ফরিদ আলী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন।

4 views

Related Questions