1 Answers
উদ্দীপকে 'R' সংস্থাটি তথা জাতিসংঘের ভূমিকায় বাংলাদেশ বিভিন্নভাবে লাভবান হয়েছে।
বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলি খুবই প্রশংসনীয়। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন রয়েছে। জাতিসংঘের ১৩৬ তম সদস্য বাংলাদেশ সবসময়ই এর বিশেষ নজর পেয়ে থাকে। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করেছে। ১৯৭৯-৮০ এ সময়ের জন্য নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে বাংলাদেশকে নির্বাচিত করার মধ্যদিয়ে জাতিসংঘ বাংলাদেশের প্রতি আস্থার স্বাক্ষর প্রদান করেছে। ১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষায় ব্যবহার বাংলাদেশের জন্য খুবই গৌরবের। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধানে সফল হয়েছে। এভাবে জাতিসংঘের ভূমিকায় বাংলাদেশ লাভবান হয়েছে।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায়, বাংলাদেশের সর্বাধিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসার দাবি রাখে।