1 Answers
উদ্দীপকে উল্লিখিত সুজনের বন্ধু রাসেলের ভূমিকায় সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী ও সহপাঠীর ভূমিকাটি প্রতিফলিত হয়েছে।
সামাজিকীকরণ একটি চলমান ও অব্যাহত প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ ধারা ও প্রক্রিয়া চলতে থাকে। সামাজিকীকরণের এ প্রক্রিয়ায় বিভিন্ন মাধ্যম ও উপায় কাজ করে থাকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম হলো সমবয়সী বন্ধু ও ক্লাসমেট। সমবয়সি সাথিদের কাছ থেকে শিশুরা সামাজিক আদর্শগুলো গ্রহণ করে। সুজনের পরিবার যেহেতু সামাজিকীকরণের ক্ষেত্রে সুজনকে পর্যাপ্ত সুযোগ দেয়নি, তাই তার এ ঘাটতি পূরণের ক্ষেত্রে সমবয়সি সাথি ও বিদ্যালয়ের ভূমিকা প্রয়োজন হয়। এর মাধ্যমে শিশুরা। শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা প্রভৃতি গুণাবলির দক্ষতা অর্জন করে। এর মাধ্যমে শিশুর আচরণ প্রভাবিত হয়। যার ফলে নেতৃত্ব, অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলির বিকাশ ঘটে। আর এজন্য উদ্দীপকে সুজনের বন্ধু রাসেল সুজনের পাশে দাঁড়ায় এবং তার সমস্যা কাটিয়ে ওঠতে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। যা সুজনকে সামাজিকীকরণে ব্যাপক ভূমিকা রাখবে।