1 Answers

উদ্দীপকে উল্লিখিত বিল্লালের সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকা মাধ্যমটির অনুপস্থিত রয়েছে।

পরিবার সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের মধ্যেই সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত থাকে শিশুর জন্মের আগে থেকেই। বাংলাদেশের পরিবার কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবার রয়েছে। যে ধরনের পরিবারেই আমরা বেড়ে উঠি না কেন, পারিবারিক জীবনের মধ্যেই আমাদের শৈশব কাটে। স্বাভাবিকভাবেই পারিবারিক জীবনে ভালো দিক এবং মন্দ দিক সবই আমাদের আচরণকে প্রভাবিত করছে। পরিবারের মধ্যে সামাজিক নীতিবোধ ও নাগরিক চেতনার সূচনা হয়। আমরা সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, ভালোবাসা প্রভৃতি গুণগুলো পরিবারের মধ্য থেকেই অর্জন করি। পরিবারের মধ্যে প্রধান যে বিষয়টি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো পিতামাতার মধ্যকার সম্পর্ক। পিতামাতার মধ্যে সুসম্পর্ক শিশুর ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার পিতামাতার মধ্যকার দ্বন্দ্ব তাদের মধ্যেও দ্বন্দ্বের সৃষ্টি করে। উদ্দীপকের বিল্লালের ক্ষেত্রে সামাজিকীকরণের অন্যতম মাধ্যম পরিবারের ভূমিকা অনুপস্থিত ছিল। সে পড়াশুনা না করে এলাকার খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে। এতে তার পরিবারের সদস্যরা বাধা দেয়নি। পরিবারের সদস্যদের অবহেলায় বিল্লালের খারাপ হওয়ার কারণ ।

তাই বলা যায়, বিল্লালের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা অনুপস্থিত ছিল।

4 views

Related Questions