1 Answers
উদ্দীপকের আরিফ ও শরিফের সামাজিকীকরণের ক্ষেত্রে বৈসাদৃশ্য রয়েছে। কেননা আরিফের সামাজিকীকরণ ঘটেছে শহর সমাজে আর শরিফের গ্রামীণ সমাজে।
বাংলাদেশের গ্রাম ও শহর উভয় সমাজে ব্যক্তির সামাজিকীকরণে কতকগুলো বৈসাদৃশ্যপূণ উপাদানের প্রভাব বিস্তার করে। বিদ্যালয়ের পরিবেশ, পাঠ্যবই এবং বিভিন্ন কার্যক্রমের সাথে শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত গভীর। এ পরিবেশে বিকশিত হয় শিক্ষার্থীর নিজস্ব গুণাগুণ, যোগ্যতা ও ক্ষমতা। শিক্ষার্থীর ওপর বিদ্যালয় পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানের প্রভাব শহর ও গ্রামভেদে পার্থক্য সূচিত হয়। বাংলাদেশের শহরে কিন্ডারগার্টেন, আন্তর্জাতিক স্কুল, প্রি-ক্যাডেটসহ বিভিন্ন বৈশিষ্ট্যের স্কুল রয়েছে, যা গ্রামের শিশুর সামাজিকীকরণের তুলনায় ব্যতিক্রম। নেই খেলার মাঠ, বাগান, পুকুরসহ অন্যান্য অনেক উপাদান। উদযাপিত হয় না বিদ্যালয় বিতর্ক এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস। এসব কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারায় শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন ব্যাহত হয়। উদ্দীপকের শরিফের মাঝে 'হয়তো এমনই ঘটেছে। আবার বাংলাদেশের গ্রাম ও শহর উভয় পরিবেশেই প্রতিবেশী ও প্রতিবেশী দল রয়েছে। গ্রামের শিশু-কিশোর, বয়োজ্যেষ্ঠ প্রতিবেশীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধনে আবদ্ধ থাকে, যা সামাজিকীকরণে বিশেষ প্রভাব ফেলে। শহর পরিবেশে প্রতিবেশীর সাথে এরূপ সম্পর্ক দেখা যায় না। আত্মীয়-স্বজনের সম্পর্ক শহরের তুলনার গ্রামে বেশি। সহপাঠী এবং অন্তরঙ্গ বন্ধুদের সম্পর্ক শহরের তুলনায় গ্রামে স্বতঃস্ফূর্ত ও আন্তরিক। তাছাড়া গ্রাম ও শহর সমাজে রয়েছে ভিন্ন ভিন্ন সামাজিক আদর্শ, সংস্কার, বিশ্বাস, মূল্যবোধ, খাদ্যাভ্যাস, প্রথা-প্রতিষ্ঠান, সমাজকাঠামো, যা ব্যক্তির সামাজিকীকরণে প্রভাব ফেলে।
তাই আমি মনে করি, আরিফ ও শরিফের সামাজিকীকরণে বৈসাদৃশ্য রয়েছে।